পারিবারিক কলহের জেরে বিষপানে তরুণীর মৃত্যু: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক কলহের জেরে তানজিলা আক্তার (২২) নামের এক তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ মে রাত ৩টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, গত ২১ মে ২০২৫ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মতলব উত্তর থানার সাদুল্যাপুর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামে স্বামীর বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় তানজিলার। একপর্যায়ে স্বামীর পরিবারের অগোচরে কেরির বড়ি (বিষাক্ত ট্যাবলেট) সেবন করেন তিনি। এরপর তার দুই বছর বয়সী শিশু কন্যা সাইফাকে সঙ্গে নিয়ে চলে যান বাবার বাড়ি— ছেংগারচর পৌরসভার দেওয়ানজি কান্দি গ্রামে।

সন্ধ্যায় তানজিলা বমি শুরু করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিষপানের কথা জানান। তাৎক্ষণিকভাবে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে তানজিলা আক্তারের বিয়ে হয় শরীফ নামের এক যুবকের সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী, শ্বশুড়-শাশুড়ি ও দেবরের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন চলছিল।

মৃত তানজিলা আক্তার মতলব উত্তর উপজেলার দেওয়ানজীকান্দি গ্রামের গোলাম রসুল ও পারভীন দম্পতির মেয়ে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বৃহস্পতি বার, ২২ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন