ফরিদগঞ্জের কড়ৈতলী দিঘী ঘিরে অবৈধ পাকা স্থাপনা তৈরি!

ফরিদগঞ্জ ব্যুরো : ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আলোচিত কড়ৈতলী দিঘীর পাড় ঘিরে পাকা স্থাপনা তৈরির হিড়িক পড়েছে। স্থানীয়দের ভাষ্যমতে সরকারি জমিতে এভাবে হঠাৎ করেই অবৈধ(!) স্থাপনা নির্মাণ কোন ভাবেই শোভনীয় নয়। এলাকার কিছু চিহ্নিত প্রভাবশালী এই কাজে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে পাকা স্থাপনা নির্মাণের সংবাদ পেয়ে সোমবার(৬ জাুনয়ারি ২০২৫) উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সরেজমিন গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সরকারি অংশসহ বিভিন্ন স্থানে মাপঝোপ করেন।
জানা গেছে, এক সময়ের প্রভাবাশালী জমিদার কড়ৈতলী বাবুদের ৭ একরের বিশাল দিঘীটি ছিল। তারা এদেশ থেকে চলে যাওয়ার পর ওই দিঘীটি খাস হয়ে যায়। পরবর্তিতে সরকার বিশালাকার দিঘীটি মুক্তিযোদ্ধা সংসদকে ইজারা দেয়। দীর্ঘদিন মুক্তিযোদ্ধা সংসদ মাছের চাষ করে আসছে। সময়ের প্রেক্ষাপটে শুধু হাত বদল হয়েছে। সম্প্রতি দিঘীটির পানি সরানোর পর এলাকার বেশ কিছু প্রভাবশালী দিঘীর পাড়ে পাকা স্থাপনা তৈরি শুরু করে। ইতিমধ্যেই কিছু স্থাপনা সম্পূর্ণ হয়েছে, আবার কিছু স্থাপনা নির্মাণের কাজ চলছে।
সরকারি খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণ হচ্ছে এমন অভিযোগ উঠার পর উপজেলা ভূমি অফিস থেকে যাচাই বাছাই করা এবং দাগ চিহ্নিত করণ পর্যন্ত কাজ বন্ধ রাখার নিদের্শনা দিলেও প্রভাবশালী এই মহলের কারণে কোন কাজই থেমে থাকে নি।
সর্বশেষ সোমবার (৬ জানুয়ারি ২০২৫) উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করে এবং সরকারি খাস ভুমি ও ব্যক্তিগত ভুমি চিহ্নিত করণে মাপঝোপ করেন।
কড়ৈতলী বাজারের স্থানীয় লোকজন জানান, সরকারি ভুমিতে অবৈধ স্থাপনা নির্মাণ হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জায়গায় হলে আমাদের আপত্তি নেই। নচেৎ সময়ের সুযোগ নিয়ে অন্যরাও দখল বাণিজ্যে নেমে পড়বে।
স্থানীয় বিএনপি নেতা লোকমান দর্জি জানান, সার্ভেয়ার এসে সোমবার মাপঝোপ করেছেন। এসিল্যান্ড সাহেবেরে সাথে মঙ্গলবার (৭ জাুনয়ারি ২০২৫) বাজারের ব্যবসায়ী, কমিটি ও নির্মাণকারী ব্যক্তিদের সাথে বৈঠক রয়েছে। আমরা নিশ্চিত যারা পাকা স্থাপনা নির্মাণ করছে তাদের সবকিছুই ঠিক রয়েছে।
উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আবু বকর সিদ্দিক জানান, ‘এসিল্যাÐ মহোদয়ের নির্দেশে আমি সরেজমিন পরিদর্শন ও মাপঝোপ করেছি। রিপোর্ট প্রদান করবো’।
ফরিদগঞ্জের সহকারি কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান জানান, কড়ৈতলী দিঘীর পাড়ে পাকা স্থাপনা নির্মাণের কথা শুনে আমরা সীমানা চিহ্নিত করণ পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেছিলাম। কিন্তু তারা তা শুনেন নি। তাই সোমবার (৬ জাুনয়ারি ২০২৫) সার্ভেয়ারকে পাঠিয়ে সীমানা চিহ্নিত করণের জন্য মাপঝোপ করিয়ে এনেছি। আমাদের ভুমিতে আমরা কোন স্থাপনা নির্মাণ করতে দিবো না। ব্যক্তিগত ভূমিতে স্থাপনা নিয়ে আমাদের আপত্তি নেই।
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0
















