ফরিদগঞ্জে আবিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

আনিছুর রহমান সুজন :

ফরিদগঞ্জে অস্ট্রেলিয়ান প্রবাসী শিক্ষক প্রবাসী আশরাফুল মিনহাজ মিলন এর অর্থায়নে তার মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত ‘আবিদ আলী ফাউন্ডেশন’ এর উদ্যোগে শিক্ষাবৃত্তি ও মায়ের নামে প্রতিষ্ঠিত ‘আমেনা বেগম অনুদান’ এর পক্ষ থেকে এলাকার মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও গরীব অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩জানুয়ারি) বিকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশিষ্টজন রবিউল ইমাম বাবুর সভাপতিত্বে ও এটিএম নুরুল্লাহ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষক আশরাফুল মিনহাজ মিলন, নারায়নগঞ্জ পিবিআই‘র পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ, ফারুক হোসেন, মিজানুর রহমান, ইউপি সদস্য দোলোয়ার হোসেন, ইউপি সদস্য খোরশেদ আলম পাটওয়ারী প্রমুখ।

বক্তারা বলেন, মরহুম আবিদ আলী এই এলাকার একজন সমাজসেবক ছিলেন। রাজনীতির বাইরেও নি:সন্দেহে একজন ভালো মানুষ ছিলেন।

গরীব ও অসহায়দের প্রতি অবদান ছিল অনস্বীকার্য। তাই তার পরিবারের পক্ষে তার অবর্তমানে সমাজসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখতে ফাউন্ডেশনের উদ্যোগে নিয়মিত সহায়তা দেয়া হচ্ছে। আগামীতে আরো বড় পরিসরে এসব সেবামূলক কাজ করলে এলাকায় একটি বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব হবে । আলোচনা শেষে ১৫জন মেধাবি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রি প্রদান করা হয়।

০৩ জানুয়ারি ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন