ফরিদগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি ও ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি ও পরিবহনের অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ফরিদগঞ্জ গুপ্টি পূর্ব ইউনিয়নের বিল এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.আর.এম জাহিদ হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিল থেকে মাটি কাটার সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক, করা হয়নি। দু’টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী জিম্মায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রাখা হয়। এছাড়াও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। জরিমানা আদায়পূর্বক আটককৃদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ। গুপ্তি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, এবং ফরিদগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

প্রকাশিত : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন