মতলবে পরীক্ষা নির্বিঘ্ন, গরহাজির ২৫

সফিকুল ইসলাম রানা : সারা দেশের মতো চাঁদপুরের মতলব উত্তর উপজেলাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৫ খ্রিস্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও আলিম পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা ১ম পত্র (বিষয় কোড-১০১) বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার আওতায় মতলব উত্তর উপজেলার ৫টি কেন্দ্রে মোট ১৮৩৭ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও, প্রথম দিন অনুপস্থিত ছিলেন ২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭ জন ছাত্র এবং ১৮ জন ছাত্রী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, পরীক্ষার পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে প্রশ্নপত্র বিতরণ ও উত্তরপত্র সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপে আমরা অত্যন্ত সতর্ক ছিলাম। সকল কেন্দ্র সচিব, হল পরিদর্শক ও সংশ্লিষ্টরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের আন্তরিকতা এই সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহায়ক হয়েছে। আশা করছি, পুরো পরীক্ষাজুড়েই এই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রথম দিনের অনুপস্থিতির হার তুলনামূলকভাবে কম। এই হার যেন আর না বাড়ে, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতনতা দরকার।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, পরীক্ষার প্রথম দিন থেকেই আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে ছিলাম। প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

এবারের পরীক্ষায় মতলব উত্তর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সর্বাত্মক সহযোগিতা করছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, উপজেলার মোট পাঁচটি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে রয়েছে চারটি কলেজ ও একটি মাদ্রাসা কেন্দ্র। শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার মধ্যে স্বস্তি বিরাজ করছে।

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 1

শেয়ার করুন