শাহরাস্তিতে ফসলী জমির টপ সয়েল উত্তোলনে অভিযান, ২ ভেকুর ব্যাটারি জব্দ

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ২টি ভেকুর ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে। বুধবার, (২১ মে ২০২৬) রাত ৯টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামের ফসলী মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নির্দেশনায় ভেকুর মাধ্যমে অবৈধভাবে কৃষি জমির উপরের উর্বর মাটি বা টপ সয়েল কাটার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা। ওই সময় ঘটনাস্থল থেকে ২টি ভেকুর ৪টি ব্যাটারি জব্দ করা হয়।
অভিযানের সময় মাটি উত্তোলনে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রশাসন জানিয়েছে, কৃষি জমির সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 13

শেয়ার করুন