মতলব উত্তরে কিস্তি নিয়ে বিরোধ, চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার : আটক চাচী, থানায় হত্যা মামলা

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার। বুধবার (৩০ জুলাই) সকালে কিস্তি সংক্রান্ত কথাকাটাকাটির একপর্যায়ে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ফারুক সরকারের স্ত্রী মাফিয়া বেগমকে আটক করেছে পুলিশ। নিহতের স্ত্রী মানছুরা বেগম বাদী হয়ে ফারুক সরকারকে প্রধান আসামি করে মোট তিনজনকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি মো রবিউল হক।

নিহত ব্যক্তি হলেন মাইনুদ্দিন সরকার (৪৫), পিতা রুহুল আমিন সরকার। তিনি একজন ইলেক্ট্রিসিটি মিস্ত্রি ছিলেন এবং ব্রাহ্মণচক চৌরাস্তা মোড়ে টিভি, রেডিও ও ঘড়ি মেরামতের একটি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাইনুদ্দিন সরকারের স্ত্রী মানছুরা বেগমের মাধ্যমে ফারুক সরকার (৫২) নামের এক ব্যক্তি বেসরকারি এনজিও ‘ব্যুরো বাংলাদেশ’ থেকে কিস্তিতে ঋণ গ্রহণ করেছিলেন। নিয়মিত কিস্তির টাকা পরিশোধ না করায় এনজিওর পক্ষ থেকে চাপ আসে মাইনুদ্দিনদের পরিবারের ওপর। বুধবার সকালে ব্রাহ্মণচক সড়কে ফারুকের সাথে দেখা হলে মাইনুদ্দিন তাকে কিস্তির টাকা পরিশোধের কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ফারুক সরকার মাইনুদ্দিনকে কিল-ঘুষি মারলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মানছুরা বেগম বলেন, ফারুক ও তার স্ত্রী মাফিয়া বেগম আমাদের কিস্তির বই নিয়ে টাকা তুলতেন। কিস্তির স্যাররা টাকা চাইলে আমাদের চাপ দিত। আমার স্বামী শুধু পাওনা টাকাটাই চেয়েছিল, অথচ আজ তার লাশ ঘরে। আমার ৬ কন্যা সন্তান নিয়ে আমি কোথায় যাব? আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, ওসি তদন্ত প্রদীপ মন্ডল।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক বিরোধের কারণেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত ফারুক সরকারকে আটকের জন্য অভিযান চলছে এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
![]()

















