মতলব উত্তরে ছেংগারচর পৌরসভায় দেড় কিলোমিটার সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে স্থানীয়রা

সফিকুল ইসলাম রানা :  মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের অন্তর্গত ওঠারচর উচ্চ বিদ্যালয় থেকে মালাইরকান্দি পাঠান বাড়ি হয়ে ফায়ারসার্ভিস মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিশেষ করে বর্ষার সময় রাস্তাটিতে হাঁটাচলা করাই দুঃসাধ্য হয়ে পড়ে। কাদা ও পানিতে তলিয়ে যাওয়া এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান এবং হাট-বাজারে যেতে স্থানীয়দের ভোগান্তির শেষ নেই।

স্থানীয়রা দ্রুত এই সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে এবং গ্রামীণ যোগাযোগব্যবস্থা সহজ হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ মিয়াজি বলেন, মালাইকান্দি ও ওঠারচর গ্রামটি যেন ছিটমহলে পরিণত হয়েছে। পৌরসভা গঠনের ২৭ বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তা সংস্কারের জন্য বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

অন্য এক বাসিন্দা ফাতেমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে নেতারা নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচন শেষ হলে কেউ আর খবর নেয় না। আমাদের কষ্টের কথা শোনারও কেউ নেই।

ওঠারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া, মানছুরা ও সাগর জানায়, বর্ষার দিনে স্কুলে যাওয়া সবচেয়ে কষ্টকর হয়ে পড়ে। কাদার কারণে অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে, বই-খাতা ভিজে যায়, এমনকি বৃষ্টির সময় অভিভাবকেরাও সন্তানদের স্কুলে পাঠাতে দ্বিধা করেন।

ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, আমরা ইতিমধ্যে এ এলাকার রাস্তাটির সংস্কারের জন্য প্রাথমিক পরিকল্পনা নিয়েছি। প্রয়োজনীয় বাজেট বরাদ্দ হলে দ্রুত কাজ শুরু হবে। স্থানীয়দের কষ্ট কমাতে পৌরসভা আন্তরিকভাবে কাজ করছে।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Views: 0

শেয়ার করুন