মতলব উত্তরে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের শুভ সূচনা আজ

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তরে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন-২০২৫।

অনুষ্ঠানটি আজ বিকেলে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে, সুজাতপুর বাজারে অনুষ্ঠিত হবে। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা।

অনুষ্ঠানটির আয়োজন করেছে মতলব উত্তর উপজেলা বিএনপি ও ছেংগারচর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মী ও নতুন সদস্যদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

দলীয় নেতারা জানান, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পরিকল্পনা রয়েছে। একইসাথে নতুন প্রজন্মকে দলের আদর্শের সঙ্গে যুক্ত করাই এর মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে মাঠ ও আশপাশের এলাকায় দলীয় কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দিনব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.

Loading

শেয়ার করুন