সকল মতভেদ ভুলে একযোগে কাজ করতে হবে : ড. জালালউদ্দিন

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন লক্ষে ১৭ জুলাই ২০২৫ ইং তারিখ বিকাল তিনটায় পাঠান বাজার আবেদীয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল সরকারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট মুদ্রা বিশেষজ্ঞ ও স্পেন সরকারের সাবেক অনারারি কনসুলার আলহাজ্ব ড. জালালউদ্দিন আহমেদ।

তিনি বক্তব্য বলেন, যারা বিএনপিতে নতুন সদস্য হবেন, তাদেরকে বিএনপির উদ্দেশ্য মোতাবেক সদস্য করবেন, কোন অসাধু লোক,কোন ফ্যাসিস দলের নেতৃবৃন্দ, চাঁদা বাজ ও কোন মাদক সেবী কে দলে নিবেন না। তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সকল কে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি আরও বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষে তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মেরামতের দাবি বাস্তবায়ন করার জন্য সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মতলব সরকারী ডিগ্রি কলেজের সাবেক এজিএস আলমগীর সরকার। তিনি বলেন, ফ্যাসিস কাউকে দলে ভিরাবেননা, যারা চাঁদাবাজ, চাঁদাবাজি করে, যাহারা থানায় দালালী করে, যারা অন্যায় কাজে জড়িত, যারা সুবিধা বাদি, যাদের দ্বারা সংগঠন ক্ষতি হবে তাদেরকে সদস্য করা যাবেনা। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির নেতা নবীর হোসেন নবী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান,ফরাজী কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনিতফাদার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আহবায়ক তোফায়েল আহমেদ পাটোয়ারী, বিএনপি নেতা নুরুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহম্মেদ, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ূম মুন্সি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুজ্জামান আনিস, উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুলহুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে আলহাজ্ব ড. জালালউদ্দিন আহমেদ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার কে সদস্য নবায়ন করে সদস্য নবায়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.
![]()

















