সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা

ফরিদগঞ্জ প্রতিনিধি: সাংবাদিক আছাদুজ্জামান তুহিন হত্যাকারীদের বিচারের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৯ আগস্ট ২০২৫) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সংগঠনের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী,আব্দুছ ছোবহান লিটন, সিনিয়র সাংবাদিক মো: মহিউদ্দিন, এস এম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক নারায়ন রবিদান, নির্বাহী সদস্য শিমুল হাসান।
সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাকারীদের আটক ও দ্রæত বিচার আইনে বিচারের মাধ্যমে সমাজে অপরাধীদের বিরুদ্ধে একটি ম্যাসেজ দেয়ার আহŸান জানান ।
তারা আরো বলেন, সাংবাদিকরা সব সময় অন্যায়, অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে লিখতে ও বলতে গিয়ে হত্যার এবং নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত একটি হত্যার বিচার দৃশ্যমান হয়নি। ইতোমধ্যে আলোচিত সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ অন্যান্য হত্যার বিচার না করায় সন্ত্রাসীরা এই ধরণের অপরাধ ঘটানোর সাহস দেখাচ্ছে।
এর আগে সভার শুরুতে দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুর প্রতিনিধি নিহত সাংবাদিক আছাদুজ্জামান তুহিন এর রুহের মাগফেরাত কামনা করে একমিনিট নিরবতা পালন করা হয়।
শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Views: 0


















