হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন শিক্ষার্থীরা

হাইমচর প্রতিনিধি : চাঁদপুর জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা।

রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পযন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অর্ধশতাধিক শিক্ষার্থী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে।
শিক্ষার্থীরা হাসপাতালের প্রবেশ মুখ ও হাসপাতাল চত্বরে নানা আগাছা পরিষ্কার, হাসপাতালের দুর্গন্ধযুক্ত ড্রেন পরিষ্কার, ফুলের বাগান, সামনের সড়ক ও আশপাশের চত্বর পরিষ্কার করে। ময়লা-আবর্জনা পলিথিনে ভরে সেগুলো ডাস্টবিনে ফেলেছে তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, ‘দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি হিসেবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কারে অগ্রাধিকার দিয়েছি আমরা। এ ছাড়া এলাকার বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কারের কাজ অব্যাহত থাকবে। তরুণরাই এই সমাজকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’
আরেক শিক্ষার্থী ইসমাইল তপদার বলেন, ‘এই দেশ আমাদের সবার। তাই এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। হাইমচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা হাসপাতাল পরিষ্কারের পাশাপাশি উথলী বাজারে দ্রব্যমূল্য মনিটরিং করব।’
কর্মসূচি চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মামুন রায়হান এবং মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মোঃ রিয়াজ হোসেন, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ বিল্লাহ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় তারা শিক্ষার্থীদের এসব স্বেচ্ছাসেবকমূলক কাজকে স্বাগত জানায় এবং তাদের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?
![]()
















