হাজীগঞ্জের ঐতিহ্যবাহী আড়ুলী মুন্সি বাড়িতে আজহারীর মাহফিল

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়ুলী মুন্সি বাড়ি নির্বাসী পীরে কামেল মরহুম সিরাজ উদ্দিন (র.) এর ৪৩ তম ইছালে ছাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান মেহমানের বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসেরে কুরান মুফতি গোলাম কবির আজহারী, বিশেষ মেহমানের বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কামাল উদ্দিন আব্বাসী, হাফেজ মাওলানা মোজাম্মেল হক, উদীয়মান তরুণ বক্তা সুমধুর কন্ঠের সুর হাফেজ মাওলানা সাইফুদ্দিন সাইফী, হাফেজ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আনসারীর সঞ্চালনায় এছাড়াও আরো অন্যান্য ওলামায়ে কেরাম তাসরিফ আনেন।
বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত একটানা মাহফিল ও সুরাঙ্গন শিল্পী গোষ্ঠীর নাত, হামদ ও গজলের মধ্য দিয়ে আখেরি মুনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়। আজহারীর মাহফিল শুনতে দূরদূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলে অংশগ্রহণ করেন। বয়ানের সুরেলা কণ্ঠস্বর যেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী।
রোববার, ০৪ জানুয়ারি ২০২৬
Views: 0





















