হাজীগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ সাইফুল ইসলাম : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে আল মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ কে ৪৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে শাহজাহান মেমোরিয়াল হাসপাতালের ফার্মেসীকে ২০ হাজার টাকা, একই অপরাধে ইসলামিয়া মডার্ণ হাসপাতাল ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং মেসার্স মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো: জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

২৬ নভেম্বর ২০২৫ খ্রি.

Views: 0

শেয়ার করুন