হাজীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জৈনপুরী পীর ও ইঞ্জি: মো: মমিনুল হক এর আগমন

মোহাম্মদ সাইফুল ইসলাম :  চাঁদপুরের হাজীগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ২৯ আগস্ট জৈনপুরী পীর সাহেব কেবলার গমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহু আকবার ইয়া রাসুলল্লাহ (সা:) জৈনপুরী পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষ্যে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল বাদ আসর হইতে মধ্য রাত পর্যন্ত।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন পীরে কামেল বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। বিশেষ আমন্ত্রিত অতিথি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ইঞ্জি: মো: মমিনুল হক।

বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ আল্লামা মুফতি রফিকুল ইসলাম, মাহফিলের সভাপতি আলহাজ্ব হযরত মাও: মুহাম্মদ নজরুল ইসলাম তালুকদার। উক্ত মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত মাহফিলে আপনারা জিকিরের সাথে দলে দলে যোগদান করে দো’যাহানের কামিয়াবী হাছিল করুন।

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন