হাজীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক তানভীর এর সুযোগ্য কন্যার বৃত্তি লাভ

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক তানভীর এর সুযোগ্য কন্যার তাসফিয়া মজুমদার রামপুর উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর বৃত্তি লাভ করেন।

জানা যায়, হাজীগঞ্জে উপজেলার ৪ নং কালোচা দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তাসফিয়া মজুমদার। তার বাবা তানভীর আহমেদ মজুমদার পেশা একজন দলিল লেখক, মাতা গৃহিণী।

বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃত্তির ফলাফলে সন্তোষজনক ফলাফল অর্জন করায় তাসফিয়া মজুমদার এর বাবা স্বনামধন্য দলিল লেখক তানভীর আহমেদ মজুমদার বলেন, আমি প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার মেয়ে ভালো ফলাফল অর্জন করায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

বাবা তানভীর আহমেদ মজুমদার আরো বলেন, আমার মেয়ে সুনামের সাথে বৃত্তি লাভ করায়। প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা যাদের অক্লান্ত পরিশ্রমে আমার মেয়ের আজ এতটুকু আশা। আগামী দিনগুলো যেন আমার মেয়ে তাসফিয়া মজুমদার ভালো ফলাফল করে সেজন্য সবার কাছে দোয়া কামনা করছি।

প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

Views: 1

শেয়ার করুন