হাজীগঞ্জ সেনা ক্যাম্প ও থানায় চাচা ভাতিজার অভিযোগ

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ সেনা ক্যাম্পে এক চাচাতো ভাই অপর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে এবং চাচা ভাতিজার বিরুদ্ধে শাহরাস্তি থানায় অভিযোগ করেছে। হাজীগঞ্জ সেনা ক্যাম্পে অভিযোগ করে শাহারাস্তি উপজেলার ১০ নং টামটা ইউনিয়নের গুলপুরা প্রধানিয়া বাড়ির মোহাম্মদ আলী হোসেনের ছেলে মো: সজিব ও ও অপরদিকে শাহারাস্তি থানায় অভিযোগ করে মৃত নুরুল ইসলামের ছেলে মো: মনির হোসেন।

হাজীগঞ্জ সেনা ক্যাম্প ও শাহরাস্তি থানার অভিযোগ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ-শাহারাস্তি ও কচুয়া সীমান্তবতী এলাকায় হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলাম গং তিন থানার মধ্যবর্তী গুলপুরা নামক স্থানে বাড়িঘর নির্মাণ করে। নুরুল ইসলাম গং এর মৃত্যুর পর চাচা ভাতিজাদের মধ্যে সম্পদ বন্টন নিয়ে পারিবারিক কলহের জের লেগে আছে। সেনা ক্যাম্প ও থানার অভিযোগে অভিযুক্ত ইয়াসিন প্রধানিয়ার ছেলে সাইফুল ইসলাম প্রধানিয়া।

শনিবার ২১ জুন চাচা মনির হোসেন শাহারাস্তি থানায় অভিযোগ করে ভাতিজা সাইফুল ইসলাম প্রধানিয়ার নামে সে তাঁর বিভিন্ন ফল গাছ কর্তন করে ফেলেছে। অপর দিকে ভাতিজা মোহাম্মদ আলী হোসেনের ছেলে মো: সজিব হাজীগঞ্জ সেনা ক্যাম্পে সাইফুল ইসলাম প্রধানিয়ার নামে অভিযোগ করে নবনির্মিত ঘর ভাঙচুর করেছে বলে।

চাচা মো: মনির হোসেন ও ভাতিজা মো: সজিব বলেন, বহুবার এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের বিরোধ নিয়ে সামাজিকভাবে বসেও কোন সুরাহ করতে পারেনি। একপর্যায়ে নিরুপায় হয়ে তাঁরা থানা ও সেনা কম্পে অভিযোগ করতে বাধ্য হয়।

সাইফুল ইসলাম প্রদানীয়া বলেন, আমার চাচা মনির হোসেন ও আমার চাচাতো ভাই সজীব আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমিও তাদের বিরুদ্ধে ৯৯৯ এ ফোন করে এবং থানায় গিয়ে অভিযোগ দিয়েছে।

হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামের মেম্বার রহমত উল্লাহ বলেন, আমরা বিষয়টি নিয়ে বহুবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তাঁরা কেউ কাউকে ছাড় দিতে নারাজ।

শাহরাস্তি থানার এসআই ফরিদ বলেন, আমি অভিযোগের আলোকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়কে শান্ত থাকার জন্য বলেছি। আমি বিষয়টি মীমাংসার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

সোম বার, ২৩ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন