দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান করেছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে পৌর শহরে মুদি. মাংস, সবজির দোকান ও আড়ৎ এর অভিযান পরিচালনা করেন।

এসময়ে নির্ধারিত মূল্যে দ্রব্য বিক্রি না করে উচ্চ মুল্যে বিক্রি করায় ৫জন ব্যবসায়ীকে ১২হাজার টাকা জরিমানা করা হয়। এসময়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হকহ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, প্রতিটি ব্যবসায়ীকে জেলা মার্কেটিং অফিসার কর্তৃক প্রদেয় মূল্য তালিকা প্রদর্শন ও সেই অনুযায়ী দ্রব্য বিক্রি করতে হবে। আমরা আজ সামান্য জরিমানা করেছি। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ীদের সতর্ক করেছি। আগামীতে আরো কঠোর ভাবে মনিটারং করা হবে দ্রব্যমূল্য।

প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 1

শেয়ার করুন