ফরিদগঞ্জে কিশোরীর ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

,ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে খাদিজা আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত খাদিজা আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর হোসেনের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা থানা পুলিশ।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শাহআলম বলেন, দুপুরে খাদিজাকে বাড়িতে রেখে তার মা ব্যক্তিগত কাজে বাড়ির বাহিরে ছিলেন। সন্ধ্যা ৬ টার সময় তিনি বাড়িতে এসে দেখেন তার মেয়ে নিজেদের বসতঘরের আঁড়ার সাথে গলায় ফাঁসদিয়ে ঝুলে আছে। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে খাদিজা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রি.
Views: 6
























