হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান অসুস্থ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপি সাবেক সফল সভাপতি, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণ কেন্দ্র হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মিজানুর রহমান তালুকদার গুরুত্ব অসুস্থ।

সোমবার (১৩ জুলাই) আলহাজ্ব মো. মিজানুর রহমান তালুকদার এর অস্ত্রোপচার সম্পূর্ণ করা হয়েছে। বর্তমানে ঢাকা ইউনাইটেড হসপিটাল ডায়াবেটিস এর কারনে হাতে ও পায়ের ফোসকা জনিত কারণে ইনফেকশন হাওয়ায় ভর্তি আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাতের ও পায়ের অপারেশন করতে হয়েছে।

মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ১ নং রাজারগাঁও ইউনিয়ন এর বাসিন্দারা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন। একই সাথে হাজীগঞ্জ বাজারের সহকর্মী ব্যবসায়ীবৃন্দরাও দুঃখ প্রকাশ করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে উনার সুস্থতা কামনা করেন।

প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 1

শেয়ার করুন