নির্বাচন নিয়ে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন : বিএনপি নেতা ইঞ্জি. মমিনুল হক

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ-শাহরাস্তি গণমানুষের প্রাণপ্রিয় নেতা, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, ইঞ্জি. মমিনুল হক বলেন, বিএনপি গনতন্ত্রের জন্য কাজ করে। জনগণের প্রত্যাশা একটি গনতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা। নির্বাচন নিয়ে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন। গনতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা অর্পন করুণ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। অতীতে আমাদের নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। যারা রাতের বেলা বাগানে মশার কামড় খেয়েছেন তাদের ত্যাগ আমি ভুলিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। কেউ কোন অপরাধের সাথে জড়িত হতে পারবেন না। তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপি ক্ষমতায় এলে কোন চাঁদাবাজী, সন্ত্রাসী ঘটনা ঘটবে না। হাজীগঞ্জ-শাহরাস্তিতে আমার কোন নেতাকর্মী অপরাধের সাথে জড়িত থাকলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে শেষ করে দিয়েছে। অতীতে যারা ঝুলুম করেছে তাদের বিচার রাষ্ট্র করবে। কোন ভাবেই বিএনপির নেতাকর্মীরা আইন হাতে নেবেন না। আইন চলবে আইনের গতিতে। তারেক জিয়ার নির্দেশ সকল ব্যথা ভুলে যান।
দলের দুঃসময়ের যারা আমার পাশে ছিলেন, তারা এখনো আমার পাশে থাকবেন এ বিশ্বাস আপনারা রাখবেন। যারা নতুন করে দলে আসছেন তাদেরকে আমি চিনি। দয়া করে কেউ সেলফি তুলে বাণিজ্যের চিন্তা করবেন না। তাই এখন থেকে আমি ডায়াসে কোন নেতাকর্মীকে বসাচ্ছি না। যারা জেল জুলুমের শিকার আমি সবার নাম মুখস্ত বলতে পারব। সুগন্ধি মেখে আমার পাশে গেসার কোন প্রয়োজন নাই। আমি গামের গন্ধওয়ালা নেতাকর্মী চিনি। আর যারা চাঁদাবাজি টেন্ডারবাজি করছেন তারা সেখান থেকে বিরত থাকুন। আপনার অপকর্মের দায়বার আপনার দল নিবে না। বহিষ্কৃতদের প্রতি সজাগ থাকবেন তারা যেন অপকর্ম করতে না পারে।
শুক্রবার বাদ আসার (২ মে) হাজীগঞ্জ বিশ্বরোড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রামগঞ্জ গৌরীপুর সড়কের পূর্ব পাশে শ্রমীক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক আহবায়ক আক্তার হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক মো: হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম ভুট্রো, সহ সভাপতি মো: শাহিন মজুমদার, পৌর যুবদলের সাবেক আহবায়ক মো: মিজানুর রহমান সেলিম প্রমুখ।
পৌর শ্রমীক দলের সভাপতি রাশেদ আলম হীরার সভাপতিত্বে ও সদস্য সচিব মো: সোহেল রানার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে, ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শ্রমীক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষীকির কেক কেটে আনন্দ গণপরিবেশে অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রকাশ : শুক্রবার, ০২ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















