ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলামের ইন্তেকাল

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক ২ বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মফিজুল ইসলাম চৌধুরী (৭৫) মারা গেছেন। শনিবার (১ নভেম্বর ২০২৫) দিবাগত রাত ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। (ইন্নাল্লিাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আছর সুবিদপুর গ্রামের চৌধুরী বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ করেছেন, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, উপজেলা বিএনপির আহŸায়ক এমএ হান্নান, মোতাহার হোসেন পাটওয়ারী, কাজী রফিক, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন প্রমুখ।

রোববার, ০২ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন