মতলব উত্তরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সফিকুল ইসলাম রানা : মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটে সাদুল্যাপুর ইউনিয়নের মোল্লাকান্দি বেরীবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলার মোল্লাকান্দি গ্রামের মিজান বেপারির ছেলে মো. ইমন (২০) ও ষাটনল গ্রামের মো. নাছির উদ্দীন সরকারের মো. মায়া হোসেন (৩৪) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩২ হাজার ৪’শ টাকা।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। যেখানেই মাদকের তথ্য পাবো, সেখানেই অভিযান চলবে। এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.
Views: 0

















