মতলব উত্তর থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সফিকুল ইসলাম রানা :  চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ পৃথক দুটি অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হকের দিকনির্দেশনায় ১৮ ও ১৯ আগস্ট রাতে পুলিশ অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটে গজরা ইউনিয়নের খাগকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে মোঃ এয়াছিন আরাফাত (৩৯) কে গ্রেফতার করে এসআই মোঃ জাফর আহমেদের নেতৃত্বে পুলিশ। তার হেফাজত থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে সোমবার (১৮ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে বেলতলী বাজার সংলগ্ন মোল্লাকান্দি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বদরপুর গ্রামের মোঃ মমিন প্রধান (৩৫) কে গ্রেফতার করে এসআই মোঃ মিজানুর রহমান-৩ এর নেতৃত্বে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৯ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা (এফআইআর নং-৫৫ ও ৫৬) দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক বলেন, মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনা হবে।

বুধবার, ২০ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

Loading

শেয়ার করুন