হাজীগঞ্জে খারিজের টাকা বেশি নেওয়ায়: ১ দলিল লেখককে ৩ দিনের কারাদণ্ড

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে নামজারির বেশি টাকা নেওয়ার অভিযোগে মো. আকতার হোসেন নামের এক দলিল লেখককে ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। অপরাধ স্বীকার করায় তাঁকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী তাঁকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নামজারির জন্য উপজেলা ভূমি অফিসে যান দলিল লেখক মো. আকতার হোসেন। এসময় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী তাঁর নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি মায়ের নাম’সহ পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারেন নি। বিষয়টি সন্দেহজনক মনে হলে নামজারির আবেদন থাকা ওই ব্যক্তির মুঠোফোন নম্বরে ফোন দেন।

নামজারির ফি’র অতিরিক্ত টাকা নেওয়া এবং অন্যের পরিচয়ে নামজারির করার অভিযোগে দলিল লেখক মো. আকতার হোসেনের বিরুদ্ধে তাৎখনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আকতার হোসেন নামের এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করাহয়। পরে তাঁকে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ খ্রি.
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Loading

শেয়ার করুন