হাজীগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোহাম্মদ সাইফুল ইসলাম :  হাজীগঞ্জে বিএনপি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বুধবার (২২ অক্টোবর) হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে পৌর বিএনপির উদ্যোগে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী। সভাপতিত্বে করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সম্রাট, পৌর ৬নং বিএনপি’র সভাপতি মো. ইকবাল মোল্লা, সাধারণ সম্পাদক সাত্তার সর্দার, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. ওয়াসিম খাঁন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারন সম্পাদক এনায়েত মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক আকবর, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, যুবদলের সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম (টগর) হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক শামসুদ্দিন খাঁন নূর, শ্রমিক দলের সভাপতি হীরা, ৫ নং সদর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন। বৃক্ষরোপন কর্মসূচীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার, ২২ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন