হাজীগঞ্জে রান্না ঘরে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, শিল্পী বেগম সকাল ৮ টায় রান্নাঘরে মসল্লা বাটতে গেলে পাটার পাশে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ শিল্পী বেগমের ডান হাতে কামড় দেয়।
ওই সময় শিল্পীর চিৎকারে পরিবারের লোকজন এসে দেখেন সাপটি পালিয়ে যাচ্ছে। পরিবারের লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত কুমিল্লায় রেফার করে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেলে অফিসার ডা. নাজমুল করিম জানান, ‘সকাল সাড়ে ৯ টায় শিল্পী নামে সাপে কাটা রোগী আসেন। তার অবস্থার অবনতি দেখে কুমিল্লায় রেফার করি।
ওই গৃহবধূর স্বজনরা জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















