চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) জামায়াত প্রার্থীর মাও. বিল্লাল হোসেন মিয়াজীর ইশতেহার ঘোষণা

ফরিদগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহষ্পতিবার (৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যার পর জামায়াত ইসলামীর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আধুনিক ও দুর্নীতিমুক্ত ফরিদগঞ্জ গড়তে ১৪ দফা ঘোষণা দেন।
তিনি বলেন, জাতীয় সংষদ নির্বাচনকে সামনে রেখে আমি ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি প্রান্তরে গিয়েছি। মানুষের সাথে কথা বলেছি। তাদের সুখ দু:খের কথা জেনেছি। কোথায় কী কী সমস্যা রয়েছে তা আমার নজনে এসেছে। সবিকিছুর ভিত্তিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদে নির্বাচনে ফরিদগঞ্জের জনগণ আমাকে নির্বাচিত করলে আমি ১৪ দফার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ন্যায়, ইনসাফ ও সাম্যের ভিত্তিতে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত ফরিদগঞ্জ উপজেলা গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কৃষ্টি, অবকাঠামো কর্মসংস্থান, নারী উন্নয়ন, ধর্মীয় সমপ্রীতি, আইনশৃঙ্খলা ও ডিজিটাল সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতেহার অনুযায়ী, উপজেলায় একটি মহিলা কলেজ, পলিটেকনিক কলেজ ও নার্সিং কলেজ স্থাপন করা হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট লাইব্রেরি ও ই-লাইব্রেরি চালুর পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও নৈতিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি কথা রয়েছে। স্বাস্থ্যসেবা খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্কে ১৫০ শয্যায় উন্নিত করা, পর্যায়ক্রমে ডাক্তার ও ঔষুধ নিশ্চিত করা, মেটারনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, ব্লাড ব্যাংক ও অ্যাম্বুলেন্স সেবা চালুর করার কথা রয়েছে। কৃষি ও মৎস্য খাতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, সুদমুক্ত ঋণ, আধুনিক ফিশারিজ, কোল্ড স্টোরেজ স্থাপন এবং ডাকাতিয়া নদী ও চর এলাকায় সুষ্ঠু ব্যবস্থাপনার পরিকল্পনার কথা বলা হয়েছে।
এছাড়া সড়ক ও অবকাঠামো উন্নয়নে পার্শ্ববর্তী পাঁচ উপজেলার সঙ্গে দুই লেন সড়ক সংযোগ, ইউনিয়ন পর্যায়ে টেকসই রাস্তা নির্মাণ এবং ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে ইশতেহারে বলা হয়েছে। তারুণ্য ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসী প্রশিক্ষণ কেন্দ্র, যুবকদের বিনামূল্যে আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং সুবিধাবঞ্চিতদের জন্য সুদমুক্ত ঋণে আত্মকর্মসংস্থানের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
ধর্মীয় সমপ্রীতি রক্ষা, মাদক ও দুর্নীতি দমন, জবাবদিহিমূলক প্রশাসন, ই-গভর্নমেন্ট, আইটি পার্ক স্থাপন, নারী উন্নয়ন, পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা জোরদারে বিশেষ কর্মসূচি গ্রহণ করার আশ্বাস দেয়া হয় ইশাতেহারে।
লিখিত ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াত ইসলামীর এই প্রার্থী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেচ প্রকল্প বেষ্টিত ফরিদগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। অপরিকল্পিত বাড়ি ঘর তোলার কারণে এবং পানিবাহিত খাল গুলো ভরাট হওয়ার কারণে টানা বৃষ্টির কারণে ২৪ এর ভয়াবহ জলাবদ্ধতার কথা কেউ ভুলবো না। আমি নির্বাচিত হলে অবশ্যই এসব সমস্যা সমাধানে বিশেষ দৃষ্টি দেয়া হবে।
ইশাতেহার ঘোষণার পূর্বে আদর্শ শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী মো. হারুন অর রশীদ প্রজেক্টরের মাধ্যমে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ইশতেহার ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজীর রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ সকল পর্যায়ের গণমাধ্যমকর্মী ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াত নেতাদের মধ্যে উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাও. ইউনুছ হেলাল, সেক্রেটারী সাখাওয়াত হোসেন, পৌর জামায়াত আমীর মাও. মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
Views: 0






















