হাজীগঞ্জে পা ফসকে পানিতে ডুবে শিশুর মৃত্যু: ডুবুরি ও পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে পা ফসকে পানিতে ডুবে শিশুর মৃত্যুতে মরদেহ ডুবুরি ও পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়। ২০ এপ্রিল রবিবার হাজীগঞ্জ উপজেলা পশ্চিম মিছাপুর গ্রামের নুর আলমের ছেলে, নূর মোহাম্মদ (৫) বাড়ির পুকুরে খালা-খালু ও ফুফুর সাথে গোসল করতে গিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পা ফসকে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত শিশুটি সহ তারা সবাই পুকুরের পাড়ে দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে শিশুটি পা ফসকে পুকুরে পড়ে যায়। সকাল ১০টার দিকে নিহত শিশুটির ফুফু, খালু এবং আরও দুই শিশু সহ পুকুরে গোসল করতে যায়। সে অসাবধানতার সাথে দাঁড়িয়ে থাকার কারণে হঠাৎ পা ফসকে পুকুরের পানিতে তলিয়ে যায়। সাথে থাকা আরও দুই সঙ্গী শিশু চিৎকার করলে দ্রুত শিশুটির ফুফু ও ফুফা পানির মধ্যে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু পুকুরের গভীরতা বেশি হওয়ায় প্রথম দিকে উদ্ধার কার্যক্রম সফল হয়নি।

এলাকার সচেতন মহল তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এবং থানার পুলিশকে অবগত করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে পুকুরের গভীরতা ও গভীর পানির কারণে শুরুতে উদ্ধার অভিযান কিছুটা ব্যাঘাত ঘটে। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

হাজীগঞ্জ থানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, আমরা নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সকলের সচেতন হতে হবে যেন কোন শিশু পুকুর পাড়ে এলোমেলো ঘোরাফেরা অথবা হাঁটাচলা না করে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এলাকার মানুষকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুকুরের পাড়ে সতর্কতা এবং শিশুদের পুকুরে একা না যেতে উৎসাহিত করা জরুরি বলে মনে করেন।

পুকুরটি গভীর হওয়ায় এলাকাবাসী বহু খোঁজাখুজি করে না পেয়ে চাঁদপুর সদরের ডুবুরি দলকে তাৎক্ষণিক খবর দিলে তাঁরা এসে। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পুকুরটি গভীর হওয়ায় উদ্ধার অভিযানে সময় লাগে অধিক। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রকাশ : রোববার, ২০ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন