হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি পদায়নের আদেশ বাতিল

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের বদলি-পদায়নের আদেশটি বাতিল করা হয়েছে।
সোমবার (১৫ জুন) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১০ জুন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলা বরকল উপজেলায় পদায়ন করা হয়।
পদায়নের ওই আদেশটি বাতিল করা হয়। বর্তমান কর্মস্থল হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত থাকবেন।
প্রকাশিত : সোমবার, ১৫ জুন ২০২৬ খ্রি
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
Views: 6
























