হাজীগঞ্জের আলিফ ডায়াগনস্টিক সেন্টারের নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু ও আলোচনা সভা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে আলীগঞ্জ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আলিফ ডায়াগনস্টিক সেন্টার নতুন আঙ্গিকে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ২ টায় প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলিফ ডায়াগনস্টিক সেন্টারের প্রধান উপদেষ্টা ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক হাসান মাহমুদ, কামরুজ্জামান টুটুল, এসএম মিরাজ মুন্সী, সাইফুল ইসলাম সিফাত সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথি এম. এ. রহিম পাটওয়ারী বলেন, আপনারা এমন কোন কাজ করবেন যেন প্রশ্নবিদ্ধ হন সমাজের কাছে। মানবসেবা একটি মহৎ সেবা। অর্থ উপার্জন নয় সেবা করার উদ্দেশ্যে হাসপাতালটির পরিচালনা করবেন। আধুনিক ও নির্ভুল রোগ নির্ণয় চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আলিফ ডায়াগনস্টিক সেন্টারের সফলতা কামনা করেন এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজীগঞ্জবাসী উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে বলে আশা প্রকাশ করেন।
স্বাগত বক্তব্য রাখেন, আলিফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কিরণ তালুকদার বলেন, “হাজীগঞ্জে এই প্রথম আমরা অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক মেশিনের মাধ্যমে রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। রোগীদের নির্ভুল রিপোর্ট ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠানের যদি কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি আপনারা দেখতে পান, তাহলে সাংবাদিক হিসেবে অবশ্যই তা তুলে ধরবেন। আমরা সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে সেবার মান আরও উন্নত করতে কাজ করব। কারণ মানুষের আস্থা অর্জনই আমাদের মূল উদ্দেশ্য।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন এবং সেবার মান ও নির্ভুলতা বজায় রেখে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান।
Views: 9


























